পগবার সঙ্গে খেলতে চান নেইমার
চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পগবার জুভেন্টাসকে ৩-১ গোলে হারিয়েছিল বার্সেলোনা। তখন থেকেই পগবাকে মনে ধরেছে ব্রাজিলিয়ান তারকা নেইমারের। ফাইনালের দিন একে অপরের সঙ্গে জার্সিও বদল করেছেন তারা। এবার পগবাকে বার্সায় চাইলেন নেইমার।
লা লিগার ওয়েবসাইটকে দেয়া এক সাক্ষাৎকারে নেইমার বলেছেন, ‘আমি তার সঙ্গে জার্সি বদল করেছিলাম চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের দিন। আমার মনে হয় ও বার্সায় মানিয়ে নিতে পারবে।’
পগবার বার্সায় আসার গুঞ্জন গত মৌসুম থেকে চলে আসছিল। নতুন করে ম্যানচেস্টার সিটিও পগবাকে কেনার জন্য উঠে পরে লেগেছে। কিন্তু পগবা বার্সাতেই ফিট বলে মন্তব্য করেন নেইমার।
পগবার প্রশংসা করে নেইমার বলেন, ‘সে এখনো তরুণ এবং তার খেলার ধরণ আমার অনেক পছন্দের। সে যা করে তাই পছন্দ হয়।’
বিশ্বের অন্যান্য কিংবদন্তি ফুটবলারদেরও জার্সি নিজের কাছে রেখে দিয়েছেন নেইমার। নেইমার বলেন, ‘আমার কাছে অনেক জার্সি রয়েছে ফুটবলারদের। আমি প্রথমেই প্রোফেশনাল ফুটবলার। রবিনহো, রোনাল্ডো, রোনালদিনহোর মত কিংবদন্তিদের জার্সি রয়েছে।’
আরআর/জেএইচ/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - খেলাধুলা
- ১ তামিমের উদ্যোগে অবনমন বাতিলের সিদ্ধান্তে ক্লাবগুলোর সম্মতি
- ২ বিএসজেএ-ইউএস অ্যাম্বাসির দুর্দান্ত ক্রিকেট লড়াই
- ৩ ক্রিকেটকে কেন্দ্র করে ক্রীড়া কূটনীতি বাড়াতে চায় যুক্তরাষ্ট্র
- ৪ বিশ্ব চ্যাম্পিয়নশিপে প্রথমবার বাংলাদেশ, সাকিব-মাশরাফির জন্য দরজা খোলা
- ৫ ঘরের মাঠে বোর্নমাউথের কাছে হার, শিরোপা দৌড়ে চাপে আর্সেনাল