বাবা হচ্ছেন হরভজন সিং!
দীর্ঘদিনের সম্পর্ক শেষে মডেল ও অভিনেত্রী গীতা বাসরার সঙ্গে নতুন ইনিংস শুরু করেছেন ভারতীয় এই অফ স্পিনার হরভজন সিং। এবার নতুন সদস্য আসছে এ পরিবারে। এমনটাই শোনা যাচ্ছে শীঘ্রই বাবা হতে চলেছেন ভাজ্জি। পরিবারের এক নিকট আত্মীয় একথা জানিয়েছেন।
তার দাবি, গীতা নিজেই স্বীকার করেছেন এ খবর। তিনি জানিয়েছেন, হরভজনের স্ত্রী গীতা বসরা সন্তানসম্ভবা। শীঘ্রই প্রথম সন্তানের জন্ম দিতে চলেছেন তিনি।
প্রসঙ্গত, আইপিএল-এর সূচনার দিনই গুঞ্জন শোনা যায়, মা হতে চলেছেন গীতা বসরা। বর্ণাঢ্য ওই অনুষ্ঠানে বেশ ঢিলেঢালা পোশাকে দেখা গিয়েছিল তাকে। গত বছর নভেম্বর মাসেই বিয়ে হয় হরভজন, গীতার।
এমআর/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - খেলাধুলা
- ১ স্ত্রীদের সঙ্গে এবার লিটন-মিরাজ-শান্তদেরও ঈদ উপহার দিচ্ছে বিসিবি
- ২ অস্ট্রেলিয়ায় আশ্রয় পেলেন পাঁচ ইরানি ফুটবলার, সিদ্ধান্তহীনতায় ২১ জন
- ৩ ছক্কা ও রান বন্যার এক টি-টোয়েন্টি বিশ্বকাপ
- ৪ বিশ্বকাপজয়ী কোচ কার্স্টেনের হাতে শ্রীলঙ্কা দলের দায়িত্ব
- ৫ ইরান যুদ্ধের কারণে স্থগিত হচ্ছে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ!