আইপিএলে খারাপ দিন গেল মুস্তাফিজের
আইপিএলের ইতিহাসে মুস্তাফিজুর রহমানের একটা খারাপ দিন কাটলো। আজ দিল্লির বিপক্ষে খেলায় অতিরিক্ত রান দিলেন তিনি। মুস্তাফিজের ৪ ওভারে ৩৯ রান নিয়েছেন দিল্লির ব্যাটসম্যানরা।
আগের ম্যাচেও একটু খরচে বোলার ছিলেন। কোনো উইকেট ছিল না। আজও কোনো উইকেট পেলেন না এই কাটার মাস্টার। এদিন তার দল হেরেছে ৭ উইকেটে। সহজেই জয় তুলে নিয়েছের জেপি ডুমিনিরা।
৩৯ রানের মধ্যে ছিল দুটি ছক্কা এবং চারটি চারের মার। একটি ওয়াইড বলও করেছেন মুস্তাফিজ।
হারলেও সাত জয়ে ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছেন মুস্তাফিজরা। এ নিয়ে ১১ ম্যাচে চারটিতে হারলো হায়দারাবাদ। টেবিলে হায়দারাবাদের পরেই গুজরাটের অবস্থান। তাদেরও সাতটিতে জয়, চারটিতে হার।
বিএ
আরও পড়ুন
সর্বশেষ - খেলাধুলা
- ১ ‘নিজেদের সুরক্ষার দায়িত্ব নারীরও আছে, পুরুষের ওপর সব চাপালে হবে না’
- ২ ‘কিছু হৃদয় ভাঙাতে আমার আপত্তি নেই’ কিউই অধিনায়কের রসিকতা
- ৩ ‘চাপ না থাকলে মজাও নেই’ ফাইনালের আগে রোমাঞ্চিত ভারতীয় অধিনায়ক
- ৪ অতিরিক্ত সময়ে নাটকীয় জয়ে কোয়ার্টার ফাইনালে চেলসি
- ৫ হালান্ড নেই তবুও সমস্যা নেই, সহজ জয়ে কোয়ার্টারে ম্যান সিটি