অপেক্ষায় থাকতে হল কুককে
মাত্র ৩৬ রান দূরে ছিলেন। টস জিতে শ্রীলঙ্কা বোলিং নিলে আরো কাছে চলে এসেছিল রেকর্ডটি। হাতছানি দিচ্ছিল টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে কম বয়সে ১০ হাজার রান করার রেকর্ডের। কিন্তু একটি বলেই সব ওলট পালট করে দিল। শ্রীলংকার বিপক্ষে প্রথম টেস্টে ১৬ রান করেই দাশুন শানাকার বলে চান্দিমালের হাতে ক্যাচ দিয়ে আউট হন অ্যালিস্টার কুক।
আউট হলেও রেকর্ডের আরো খুব কাছে চলে এসেছেন তিনি। মাত্র ২০ রান দরকার ভারতের লিটল মাস্টার শচীন টেন্ডুলকার রেকর্ডটি ভেঙ্গে দিতে। শচীন রেকর্ডটি গড়েছিলেন ৩১ বছর ১০ মাস ২০ দিনে। তবে সুযোগ রয়েছে দ্বিতীয় ইনিংসে।
আর ২০ রান করলেই ১২ তম ক্রিকেটার হিসেবে টেস্টে দশ হাজার রানের মাইলফলক স্পর্শ করবেন কুক। তার আগে ব্রায়ান লারা, কুমার সাঙ্গাকারা, রিকি পন্টিং, রাহুল দ্রাবিড়, মাহেলা জয়াবর্ধনে, সুনীল গাভাস্কার, জ্যাক ক্যালিস, অ্যালান বর্ডার, শিব নারায়ণ চন্দরপল এবং স্টিভ ওয়াহ এই মাইলফলক স্পর্শ করেন।
আরআর/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - খেলাধুলা
- ১ ‘কিছু হৃদয় ভাঙাতে আমার আপত্তি নেই’ কিউই অধিনায়কের রসিকতা
- ২ ‘চাপ না থাকলে মজাও নেই’ ফাইনালের আগে রোমাঞ্চিত ভারতীয় অধিনায়ক
- ৩ অতিরিক্ত সময়ে নাটকীয় জয়ে কোয়ার্টার ফাইনালে চেলসি
- ৪ হালান্ড নেই তবুও সমস্যা নেই, সহজ জয়ে কোয়ার্টারে ম্যান সিটি
- ৫ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে যে রেকর্ড ভারতের জন্য আতঙ্কের