ভিডিও ENG
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

ভোটকেন্দ্রে যাওয়ার ম্যাপ দেখুন ঘরে বসেই

তথ্যপ্রযুক্তি ডেস্ক | প্রকাশিত: ০৬:০০ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২৬

আর মাত্র কয়েক ঘণ্টা পরই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। চারদিকে প্রার্থীদের পোস্টার, ব্যানার, ডিজিটাল ব্যানার, লিফলেট বিতরণ, নানান প্রতিশ্রুতিতে উৎসবের আমেজ চলছে। আগামীকাল অর্থাৎ ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।

আপনার ভোটকেন্দ্র কোথায় জানেন কি? ঘরে বসে ৪ উপায়ে তা জেনে নিতে পারবেন। নির্বাচন কমিশনের অ্যাপ স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি, তাদের ওয়েবসাইট থেকে দেখতে পারবেন। এছাড়া হটলাইন নম্বর ১০৫-তে কল বা এসএমএসের মাধ্যমে জানতে পারবেন।

তবে ভোটাররা স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি অ্যাপের মাধ্যমে ভোটার নম্বর ও কেন্দ্রের তথ্যের পাশাপাশি ম্যাপ দেখতে পারবেন। যেটা দেখে আপনার বাসা থেকে ভোটকেন্দ্র কতদূর তা জানতে পারবেন। এজন্য-

>> প্লে স্টোর বা অ্যাপস স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে নিন।
>> ইনস্টল শেষে ড্যাশবোর্ড থেকে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন’ সিলেক্ট করুন।
>> ‘ভোটকেন্দ্র খুঁজুন’ অপশনে ক্লিক করতে হবে।
>> এরপর এনআইডি নম্বর ও জন্ম তারিখ ইনপুট দিলে ভোটার নম্বর, ভোটার ক্রমিক নম্বর, ভোটকেন্দ্রের নাম ও ঠিকানা, ম্যাপ প্রদর্শিত হবে।
>> ম্যাপে ক্লিক করলেই তা লোকেশন দেখতে পাবেন।

আরও পড়ুন
ঘরে বসেই ৪ উপায়ে জেনে নিন ভোটার নম্বর
ইসির ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ অ্যাপ ডাউনলোড করবেন যেভাবে
 

কেএসকে

আরও পড়ুন