ভিডিও ENG
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

রেডমি প্রো সিরিজের নতুন দুই ফোন, বিশেষ কি আছে এতে?

তথ্যপ্রযুক্তি ডেস্ক | প্রকাশিত: ০৩:১৯ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

রেডমি প্রো সিরিজের নতুন দুই ফোন লঞ্চ করেছে সম্প্রতি। নোট ১৫ প্রো সিরিজের থাকছে ফোন দুটি। দুটি মডেলের মাধ্যমে রেডমি নোট ১৫ প্রো এবং রেডমি নোট ১৫ প্রো প্লাস। উভয় ফোনই ওয়াটার ও ডাস্ট রেজিস্ট্যান্ট, অর্থাৎ পানি বা ধুলায় সহজে ক্ষতিগ্রস্ত হবে না।

ফ্ল্যাট ফ্রেম ডিজাইন এবং ব্যাক প্যানেলে গ্লাসের সঙ্গে টেক্সচারযুক্ত লেদার ফিনিশ থাকায় এই ফোনগুলো দেখতে প্রিমিয়াম লুক দেয়। এছাড়া উভয় ফোনেই ৪কে ভিডিও রেকর্ডিং করা যায় এবং ডলবাই অটোমাস সমর্থিত অডিও ফিচার আছে। ফোনগুলো অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক হাইপারওএস ২ দিয়ে পরিচালিত, যা ব্যবহারকারীদের মসৃণ এবং দ্রুত অভিজ্ঞতা দেয়।

ক্যামেরা দিক থেকে এই সিরিজটি শক্তিশালী। উভয় ফোনে ২০০ মেগাপিক্সেলের মেন রিয়ার ক্যামেরা সেন্সর রয়েছে, যার সঙ্গে আছে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন। এছাড়া ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা এবং সেলফি ক্যামেরা আছে, যেখানে নোট ১৫ প্রো-তে ২০ মেগাপিক্সেল এবং নোট ১৫ প্রো প্লাস-এ ৩২ মেগাপিক্সেল সেন্সর রয়েছে। ডিসপ্লের ক্ষেত্রেও ফোন দুটি শক্তিশালী; ৬.৮৩ ইঞ্চি ১.৫কে কোয়াড-কার্ভড অ্যামলেড, ১২০হার্জ রিফ্রেশ রেট এবং গোরিলা গ্লাস ভাইক্ট্যাস ২ প্রোটেকশন লেয়ার থাকায় এটি মসৃণ এবং টেকসই।

প্রসেসর ও পারফরম্যান্সের দিক থেকে নোট ১৫ প্রো প্লাস-এ রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭এক্স জেন৪ চিপসেট, আর নোট ১৫ প্রো-তে মিডিয়াটেক ডিমেন্সিটি ৭৪০০ আলট্রা চিপসেট। ব্যাটারি ক্ষমতা যথাক্রমে ৬৫০০ এমএএইচ এবং ৬৫৮০ এমএএইচ এবং উভয় ফোনেই ১০০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। ফলে দীর্ঘসময় ব্যবহারের পরও দ্রুত চার্জিং করা সম্ভব।

ভারতীয় বাজারে রেডমি নোট ১৫ প্রো-র ৮জিবি র‍্যাম + ১২৮জিবি স্টোরেজ মডেলের দাম ২৯ হাজার ৯৯৯ রুপি এবং ৮জিবি র‍্যাম + ২৫৬জিবি স্টোরেজ মডেলের দাম ৩১ হাজার ৯৯৯ টাকা। রেডমি নোট ১৫ প্রো প্লাসের ৮জিবি র‍্যাম + ২৫৬জিবি স্টোরেজ মডেলের দাম ৩৭ হাজার ৯৯৯ টাকা, ১২জিবি র‍্যাম + ২৫৬জিবি স্টোরেজ মডেলের দাম ৩৯ হাজার ৯৯৯ টাকা এবং ১২জিবি র‍্যাম + ৫১২জিবি স্টোরেজ মডেলের দাম ৪৩ হাজার ৯৯৯ টাকা।

আরও পড়ুন
আইফোন ১৮-তে যেসব চমক থাকতে পারে
ম্যাকবুক কেনার সময় যে কারণে অফিসিয়াল রিটেইলার বেছে নেবেন

কেএসকে

আরও পড়ুন