ভিডিও ENG
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

এক্সে দীর্ঘ পোস্ট দেখলে এড়িয়ে যান, এখন এআই পড়ে দেবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক | প্রকাশিত: ১১:৪৬ এএম, ৩০ মার্চ ২০২৬

বর্তমান সময়ে মানুষের পড়ার ধৈর্য অনেকটাই কমে গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বড় লেখা বা দীর্ঘ পোস্ট দেখলেই অনেকেই তা এড়িয়ে যান। এই বাস্তবতা মাথায় রেখে নতুন একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সুবিধা যুক্ত করেছে এক্স (সাবেক টুইটার)।

নতুন এই ফিচারের নাম ‘এআই-পাওয়ার্ড আর্টিকল সামারাইজ’। এর মাধ্যমে যে কোনো দীর্ঘ পোস্ট বা আর্টিকেলের মূল বক্তব্য খুব দ্রুত সংক্ষিপ্ত আকারে জানা যাবে। ফলে পুরো লেখা পড়ার সময় না থাকলেও গুরুত্বপূর্ণ তথ্য সহজেই বোঝা সম্ভব হবে।

ফিচারটি ব্যবহার করাও বেশ সহজ। প্রথমে যে পোস্ট বা আর্টিকেলটির সারাংশ জানতে চান সেটি খুলতে হবে। এরপর সেখানে থাকা ‘সামারাইজ’ অপশনে ক্লিক করলেই এআই স্বয়ংক্রিয়ভাবে লেখাটির মূল বিষয়গুলো বের করে বুলেট পয়েন্ট আকারে সংক্ষিপ্ত সারাংশ দেখাবে।

আরও পড়ুন
বিনামূল্যে প্রিমিয়াম সাবস্ক্রিপশন পাবেন এক্সে
এক্সে আয়ের নতুন নিয়ম আনলেন ইলন মাস্ক

শুধু সারাংশ পড়ার সুবিধাই নয়, এক্সে আরও একটি নতুন অপশন যোগ হয়েছে ‘লিসেন’। এই ফিচারের মাধ্যমে গ্রোক এআইয়ের ভয়েস প্রযুক্তি ব্যবহার করে যে কোনো পোস্ট বা আর্টিকেল শোনা যাবে। ফলে ব্যবহারকারী চাইলে লেখা পড়ার বদলে সেটি শুনে নিতে পারবেন।

সবচেয়ে সুবিধার বিষয় হলো, এই অডিও শোনার সময় অন্য কাজও করা সম্ভব। অর্থাৎ এক্স এখন শুধু পড়ার মাধ্যম নয়, বরং শুনে তথ্য জানার একটি নতুন অভিজ্ঞতাও দিচ্ছে ব্যবহারকারীদের।

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, সামাজিক মাধ্যমে দ্রুত তথ্য পাওয়ার প্রবণতা বাড়ার কারণে এমন এআইভিত্তিক ফিচার ব্যবহারকারীদের জন্য বেশ কার্যকর হতে পারে। দীর্ঘ লেখা এড়িয়ে যাওয়ার প্রবণতা কমাতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সূত্র: এক্স হেল্প সেন্টার

কেএসকে

আরও পড়ুন