ভিডিও ENG
  1. Home/
  2. জাগো টপ টেন/
  3. ০৫ মার্চ ২০২৬

ট্যাংকি ফুল করার হিড়িক, পাম্পে ঝুলছে ‘তেল নেই’

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের চলমান যুদ্ধের কারণে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ায় আন্তর্জাতিক তেল সরবরাহে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এই পরিস্থিতির প্রভাব বাংলাদেশের বাজারেও পড়তে শুরু করেছে।

খাদ্যে বিষক্রিয়ায় ইরাকে ৩ বাংলাদে‌শির মৃত্যু

খাদ্যে বিষক্রিয়ায় ইরাকে ৩ বাংলাদে‌শি নাগ‌রিক মারা গেছেন। তাদের মধ্যে দুইজন ব্রাহ্মণবাড়িয়া ও ফেনীর এক বা‌সিন্দা রয়েছে বলে জানা গেছে।

‘মানি গেম’: ইরানের সস্তা ড্রোন বনাম আমেরিকার দামি মিসাইল

পূর্ব থেকে পশ্চিম, নয়াদিল্লি থেকে বেইজিং আর লন্ডন থেকে ওয়াশিংটন, মার্চ মাসের শুরু থেকে বিশ্ব রাজনীতির মানচিত্রে এক চরম অস্থিরতা মধ্য দিয়ে যাচ্ছে। মধ্যপ্রাচ্যে সংকট তথা ইরানের ওপর ইসরায়েল-মার্কিন যৌথ অভিযান নিয়ে বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস।

আবারও স্যামসনের ঝড়, ফাইনালে উঠতে ইংল্যান্ডের সামনে বিশাল লক্ষ্য

আবারও সেঞ্চুরি মিস করলেন ভারতের ওপেনার সঞ্জু স্যামসন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অপরাজিত ৯৭ রানের ইনিংস খেলে দলকে তুলেছিলেন সেমিফাইনালে। শেষ চারের ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ঝোড়ো ব্যাটিংয়ে আবারও জাগান সেঞ্চুরির সম্ভাবনা।

এলপি গ্যাসে ভ্যাট কমানোর সুফল নেই, বিক্রি বাড়তি দামেই

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ওপর থেকে ভ্যাট কমানো হলেও সাধারণ ক্রেতারা এর সুফল পাচ্ছেন না। দেশের বিভিন্ন এলাকায়, বিশেষ করে রাজধানীতে এখনো বেশি দামে সিলিন্ডার বিক্রি হচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।

স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়া (মরণোত্তর), সংগীতশিল্পী বশির আহমেদ (মরণোত্তর), সংস্কৃতিক ব্যক্তিত্ব হানিফ সংকেতসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান ২০২৬ সালের স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন।

গণতন্ত্র প্রতিষ্ঠায় অসামান্য অবদানের স্বীকৃতি পাচ্ছেন খালেদা জিয়া

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়াকে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পদক (মরণোত্তর) দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন ও সংসদীয় রাজনীতিতে ভূমিকা এবং রাষ্ট্র পরিচালনায় অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এই সম্মাননায় ভূষিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

আগের পোশাকে ফিরতে চান ৯৬.৫৭ শতাংশ পুলিশ সদস্য

অন্তর্বর্তী সরকারের সময় পুলিশের জন্য যে পোশাক নির্ধারণ করা হয়েছে সেটি পরতে আগ্রহী মাত্র শূন্য দশমিক ৮৪ শতাংশ সদস্য। আগের পোশাকে ফিরতে চান ৯৬ দশমিক ৫৭ শতাংশ পুলিশ সদস্য। এছাড়া বর্তমান কিংবা আগের নয়, একেবারে নতুন পোশাক চান ২ দশমিক ৫৯ শতাংশ পুলিশ সদস্য।

জলাবদ্ধতা নিরসন ও চাঁদাবাজি নির্মূল করতে চান এমপি মোসলেহ উদ্দিন

ঝিকরগাছা ও চৌগাছা উপজেলায় জলাবদ্ধতা সমস্যা রয়েছে। জলাবদ্ধতা নিরসনে কপোতাক্ষ নদ খনন জরুরি হয়ে পড়েছে। পাশাপাশি বেতনা নদীও খনন করা দরকার। এই দুটি নদ-নদী খনন করা হলে দুই উপজেলার জলাবদ্ধতা নিরসন এবং কৃষিকাজও উপকৃত হবে। বিশেষ করে প্রধানমন্ত্রীও খাল খননের ওপরে গুরুত্ব দিচ্ছেন।
১০

ঈদযাত্রা সহজ করতে ১৬ মার্চের ট্রেনের টিকিট মিলবে শুক্রবার

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ রেলওয়ের আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি মঙ্গলবার (৩ মার্চ) সকাল থেকে শুরু হয়েছে। রেলওয়ের ঘোষণা অনুযায়ী, যারা আগামী ১৬ মার্চ ভ্রমণ করবেন, তাদের ৬ মার্চ (শুক্রবার) অগ্রিম টিকিট সংগ্রহ করতে হবে।