ছয় দিনের রিমান্ডে মো. আলী


প্রকাশিত: ০৩:৪৭ পিএম, ২৭ ডিসেম্বর ২০১৪

রাজধানীর পল্টন থেকে বস্তায় বস্তায় উদ্ধার টাকার কথিত মালিক মো. আলীর ছয়দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার মহানগর গোয়েন্দা পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করে তাকে আদালতে পাঠান।

শনিবার বিকেল ৩টার দিকে আদালত মো. আলীর ছয়দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গতকাল শুক্রবার রাতে মো. আলীর বিরুদ্ধে পল্টন থানায় মামলা দায়ের করেন শুল্ক গোয়েন্দা বিভাগের উপ-পরিচালক মুস্তাফিজুর রহমান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।