দুর্গাপূজা উপলক্ষে এনবিআরের নিয়োগ পরীক্ষা পেছালো

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০১:৫২ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২৫
ফাইল ছবি

দুর্গাপূজার ছুটির কারণে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তিনটি গুরুত্বপূর্ণ পদে নির্ধারিত নিয়োগ পরীক্ষা এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন সূচি অনুযায়ী, উচ্চমান সহকারী, সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে পরীক্ষা আগামী ১১ অক্টোবর বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

এর আগে, এই তিন পদে নিয়োগ পরীক্ষা ৩ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে পরীক্ষাকেন্দ্র হিসেবে নির্ধারিত শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় দুর্গাপূজার ছুটির কারণে বন্ধ থাকায় এনবিআর পরীক্ষার সময়সূচি পরিবর্তন করে।

রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে এনবিআরের প্রথম সচিব (বোর্ড প্রশাসন) ও নিয়োগ কমিটির সদস্য সচিব জাহিদ নেওয়াজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন:
চট্টগ্রামে জমজমাট পূজার কেনাকাটা

একই দিনে এবং একই সময়ে কম্পিউটার অপারেটর ও ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর পদের লিখিত পরীক্ষাও অনুষ্ঠিত হবে। এসব পদের প্রাথমিক (প্রিলিমিনারি) পরীক্ষা গত শুক্রবার অনুষ্ঠিত হয় এবং সেদিনই ফল প্রকাশ করে লিখিত পরীক্ষার সময়সূচি জানানো হয়েছিল।

শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, দুর্গাপূজার পাশাপাশি ফাতেহা-ই-ইয়াজদাহম, প্রবারণা পূর্ণিমা এবং লক্ষ্মীপূজা উপলক্ষে ২৮ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে কোনো ধরনের পরীক্ষা আয়োজন না করার অনুশাসন দেওয়া হয়েছে। এই ১২ দিনের ছুটির মধ্যেই এনবিআরের পূর্বনির্ধারিত পরীক্ষার তারিখ পড়ায় তা পিছিয়ে দেওয়া হলো।

এসএম/এসএনআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।