মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির মৃত্যু

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৫:০৪ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০২৫
ফাইল ছবি

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ওবায়দুল হক ওরফে আবু তাহের (৭০) ঢাকা মেডিকেল হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

সোমবার (২৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঢামেকের নতুন ভবনের নিউরো মেডিসিন বিভাগের ৫০২ নম্বর ওয়ার্ডে তার মৃত্যু হয়।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী মো. ইসরাফিল বলেন, গত ৩১ জুলাই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আবু তাহের। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। আজ চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা আছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

জানা গেছে, মৃত আবু তাহেরের বাড়ি নেত্রকোনার আটপাড়া উপজেলায়। মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০১৪ সালের ১২ আগস্ট নেত্রকোনা পুলিশ তাকে গ্রেফতার করে। পরে বিচার শেষে তাকে মৃত্যুদণ্ড দিয়ে রায় ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

এফএইচ/কাজী আল-আমিন/বিএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।