জাতিসংঘে প্রধান উপদেষ্টা

রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক তহবিলের অভাব চরম পর্যায়ে পৌঁছেছে

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১০:০১ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০২৫
বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক তহবিলের অভাব চরম পর্যায়ে পৌঁছেছে/ফাইল ছবি

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, রোহিঙ্গা গণহত্যা শুরু হওয়ার আট বছর পরও তাদের দুর্দশা অব্যাহত রয়েছে। এ সংকট সমাধানের কোনো কার্যকর উদ্যোগ দেখা যায়নি আর আন্তর্জাতিক তহবিলের অভাব চরম পর্যায়ে পৌঁছেছে।

৩০ সেপ্টেম্বর (মঙ্গলবার) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ‘মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি’ নিয়ে উচ্চ পর্যায়ের সম্মেলনে দেওয়া বক্তব্যে মুহাম্মদ ইউনূস এসব কথা বলেন।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদারের এ তথ্য জানিয়েছেন।

সম্মেলনে প্রধান উপদেষ্টা বলেন, তহবিলের ঘাটতির কারণে এখন একমাত্র শান্তিপূর্ণ বিকল্প হলো রোহিঙ্গাদের প্রত্যাবাসন শুরু করা, যা আন্তর্জাতিক সংরক্ষণের চেয়ে কম খরচে সম্ভব। রোহিঙ্গারা সর্বদা নিজ বাড়ি ফিরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করছেন। বিশেষত সম্প্রতি সংঘাত এড়াতে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের তাৎক্ষণিকভাবে ফেরার সুযোগ দেওয়া উচিত।

বাংলাদেশের ওপর ক্রমবর্ধমান সামাজিক, আর্থিক ও পরিবেশগত চাপের কথা উল্লেখ করে মুহাম্মদ ইউনূস বলেন, ‘আমাদের উন্নয়নমূলক চ্যালেঞ্জ- যেমন বেকারত্ব ও দারিদ্র্য বিবেচনা করে রোহিঙ্গাদের বাংলাদেশে নিয়মিতভাবে কর্মসংস্থান দেওয়া সম্ভব নয়।’

এমইউ/একিউএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।