অনুদান স্থগিত, সীমিত সেবা দেবে মার্কিন দূতাবাসের ফেসবুক পেজ

কূটনৈতিক প্রতিবেদক কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৩১ পিএম, ০১ অক্টোবর ২০২৫
ঢাকাস্থ মার্কিন দূতাবাস/ ফাইল ছবি

অনুদান স্থগিত থাকার কারণে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ফেসবুক পেজ নিয়মিত হালনাগাদ করা হবে না। তবে জরুরি নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত তথ্য প্রকাশ অব্যাহত থাকবে।

বুধবার (১ অক্টোবর) সকালে দূতাবাসের পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়।

অনুদান স্থগিত, সীমিত সেবা দেবে মার্কিন দূতাবাসের ফেসবুক পেজ

আরও পড়ুন
আ’লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা তোলার কথা বলেননি প্রধান উপদেষ্টা
শাটডাউন ঠেকাতে পারলো না যুক্তরাষ্ট্র

দূতাবাসের পোস্টে উল্লেখ বলা হয়, অনুদান স্থগিত থাকার কারণে পূর্ণ কার্যক্রম পুনরায় শুরু না হওয়া পর্যন্ত এই অ্যাকাউন্ট নিয়মিত হালনাগাদ করা হবে না। তবে জরুরি নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত তথ্য এর ব্যতিক্রম হবে।

এতে আরও বলা হয়, পরিস্থিতি অনুকূলে থাকলে নির্ধারিত পাসপোর্ট ও ভিসা সেবা চালু থাকবে। এছাড়া সেবা ও কার্যক্রমের হালনাগাদ তথ্য জানতে সবাইকে travel.state.gov ওয়েবসাইটে ভিজিট করার পরামর্শ দেওয়া হয়েছে।

জেপিআই/কেএসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।