পুলিশ সার্জেন্টের ১৮০ শূন্য পদে শিগগির নিয়োগ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪:০৬ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
ফাইল ছবি

পুলিশ সার্জেন্টের ১৮০টি শূন্য পদে দ্রুত নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা বাড়াতে এই নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পুলিশের মাঠপর্যায়ের কার্যক্রম আরও গতিশীল করতে জনবল বৃদ্ধি জরুরি। সে লক্ষ্যেই শূন্য পদগুলো পূরণের উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, নতুন নিয়োগপ্রাপ্ত সার্জেন্টদের আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তোলা হবে, যাতে তারা জনগণের নিরাপত্তা নিশ্চিতে আরও কার্যকর ভূমিকা রাখতে পারেন।

চূড়ান্ত সময়সূচি ও নিয়োগ বিজ্ঞপ্তি শিগগিরই প্রকাশ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

টিটি/এমএমএআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।