চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে ইফতারি তৈরি, লাখ টাকা জরিমানা
চট্টগ্রাম নগরে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ইফতারি তৈরি ও বিক্রির দায়ে তিনটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১১ মার্চ) নগরের কাজির দেউরী ও আন্দরকিল্লা এলাকায় এ অভিযান পরিচালনা করেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।
অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে ইফতারি প্রস্তুত ও বিক্রি এবং খাবারে ক্ষতিকর উপাদান ব্যবহার করার অভিযোগে কাজির দেউরীর রেডিয়েন্স রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা, মোমিন রোডের দস্তগীর হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ৪০ হাজার টাকা ও আন্দরকিল্লা মোড়ের মিট অ্যান্ড ইটকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযোগ রয়েছে, এসব প্রতিষ্ঠানে ইফতারি তৈরিতে ক্ষতিকর হাইড্রোস, অ্যামোনিয়া, কেওড়াজল ও টেস্টিং সল্ট ব্যবহার করা হচ্ছিল।
চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এমআরএএইচ/একিউএফ