চা বিক্রেতা নানি-নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১১:৪৩ পিএম, ১৭ মার্চ ২০২৬
ভাসমান চা বিক্রেতা শিশু ফাতেমার কাছে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছে দিয়েছেন ‘আমরা বিএনপি পরিবার’ এর নেতৃবৃন্দ/ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরের সরকারি বাঙলা কলেজের পাশের ভাসমান চা বিক্রেতা ৬ বছরের শিশু ফাতেমা ও তার নানির জন্য ঈদ উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

‘আমরা বিএনপি পরিবার’ এর প্রধান পৃষ্ঠপোষক বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মঙ্গলবার সন্ধ্যায় (১৭ মার্চ) সংগঠনটির নেতারা এই উপহার নিয়ে রাজধানীর তালতলা এলাকায় ফাতেমাদের বাসায় যান।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ, ফরহাদ আলী সজীব প্রমুখ।

‘আমরা বিএনপি পরিবার’ এর প্রতিনিধি দলটি শিশু ফাতেমার জন্য নতুন জামা, জুতা, কসমেটিক্সসহ এবং তার নানির জন্য শাড়ি ও অন্যান্য ঈদসামগ্রী হস্তান্তর করেন।

উল্লেখ্য, কিছুদিন আগে বাঙলা কলেজের সামনে ভাসমান চা দোকানে ফাতেমা তার নানিকে সহায়তার সময় রাস্তা পারাপারকালে আহত হয়। ওই স্থানে দায়িত্বরত একজন পুলিশ সার্জেন্ট আহত ফাতেমাকে চিকিৎসা সেবা দেন। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানেরও দৃষ্টগোচর হয়।

কেএইচ/এমএমকে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।