বগুড়ায় বগি লাইনচ্যুত, কাল ঢাকা থেকে ট্রেন ছাড়তে দেরি হতে পারে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৪৬ পিএম, ১৮ মার্চ ২০২৬
বুধবার দুপুরে সান্তাহার এলাকায় ট্রেনটির অনেকগুলো বগি লাইনচ্যুত হয়/সংগৃহীত ছবি

ঈদযাত্রীদের নিয়ে নীলফামারীর চিলাহাটির উদ্দেশ্যে ছেড়ে যাওয়া নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি বগুড়ার সান্তাহারে লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচলে আজ প্রভাব না পড়লেও আগামীকাল বৃহস্পতিবার ঢাকা থেকে ওই রুটে ট্রেন ছেড়ে যাওয়ায় প্রভাব পড়তে পারে বলে জানিয়েছেন রেলওয়ে কর্মকর্তারা। 

বুধবার (১৮ মার্চ) দুপুরে বিষয়টি জাগো নিউজকে জানিয়েছেন ঢাকা রেলওয়ে স্টেশন ম্যানেজার সাজেদুল ইসলাম।

তিনি বলেন, নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত হলেও আজ তেমন কোনো প্রভাব পড়বে না। যেসব ট্রেন রাতে বা ভোরে ঢাকায় আসার কথা সেগুলো হয়তো দেরিতে আসতে পারে। সেজন্য আগামীকাল ওই রুটের ট্রেন ছাড়তে কিছুটা বিলম্ব হতে পারে।

জানা গেছে, বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে বুধবার দুপুর ২টার দিকে ট্রেনটির সামনে থেকে ৬টি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় অনেকে আহত হন। আহতদের মধ্যে বেশিরভাগই ট্রেনটির ছাদে ভ্রমণ করছিলেন।

এনএস/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।