ইটভাটার গর্তে পড়া শিশুকে বাঁচাতে যায় আরেক শিশু, দুজনেরই প্রাণহানি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৩:৪৪ পিএম, ০৫ এপ্রিল ২০২৬
ফটিকছড়িতে ইটভাটার গর্তে ডুবে দুই শিশুর মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়ির ভূজপুর এলাকায় ইটভাটার পানিভর্তি গর্তে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ভূজপুরে হারুয়ালছড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- সাকি (৮) ও সানজিদা (১১)। তারা একই এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, ইটভাটার জন্য মাটি কাটার ফলে সেখানে প্রায় ২০ ফুট গভীর একটি গর্ত তৈরি হয়, যেখানে দীর্ঘদিন ধরে পানি জমে ছিল। রোববার দুপুরে খেলতে গিয়ে অসাবধানতাবশত ওই গর্তে পড়ে যায় দুই শিশু।

স্থানীয়রা জানান, বাড়ির পাশে ইটভাটার মাটি কাটার ফলে সৃষ্ট পানিভর্তি গর্তে পড়ে যায় এক শিশু। তাকে বাঁচাতে গিয়ে আরেক শিশুও পানিতে পড়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করলেও ততক্ষণে মৃত্যু হয়।

হারুয়ালছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী বলেন, ইটভাটার পানি জমে থাকা গর্তে পড়ে এ দুর্ঘটনা ঘটে। এতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয়দের অভিযোগ, ইটভাটার এমন ঝুঁকিপূর্ণ গর্তে কোনো নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এ দুর্ঘটনা ঘটেছে। তারা ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এমআরএএইচ/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।