বনানীতে গির্জায় ইস্টারের প্রার্থনাসভায় মার্কিন রাষ্ট্রদূত

কূটনৈতিক প্রতিবেদক কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৪৯ পিএম, ০৫ এপ্রিল ২০২৬
হোলি স্পিরিট চার্চে যাজকদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত

রাজধানীর বনানীতে অবস্থিত হোলি স্পিরিট চার্চে ইস্টারের মহা খ্রিস্টযাগে যোগ দি‌য়ে‌ছেন ঢাকায় নিযুক্ত মা‌র্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।

রোববার (৫ এ‌প্রিল) রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন ইস্টার সানডে উপলক্ষে আয়োজিত প্রার্থনাসভায় যোগ দিতে বনানীর হোলি স্পিরিট চার্চে যান।

রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন জানান, বনানীর হোলি স্পিরিট চার্চে ইস্টারের মহা খ্রিস্টযাগে যোগ দিতে পেরে আনন্দিত। যারা উদযাপন করছেন, তাদের সবাইকে জানাই আনন্দময় ও আশীর্বাদপূর্ণ ইস্টারের শুভেচ্ছা।

জেপিআই/এএমএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।