বিমানের নতুন এমডি কাইজার সোহেল আহমেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৪৪ পিএম, ০৭ এপ্রিল ২০২৬
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ছবি: সংগৃহীত

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ পেয়েছেন কাইজার সোহেল আহমেদ। এক বছরের জন্য তাকে চুক্তিতে নিয়োগ দিয়ে মঙ্গলবার (৭ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তাকে এ নিয়োগ দেওয়া হয়েছে। 

যোগদানের তারিখ থেকে এ নিয়োগ কার্যকর হবে। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দিয়ে নির্ধারিত হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।

অন্য আদেশে মো. হাবিব উল্লাহ মনজুকে একই শর্তে চুক্তিতে পরবর্তী এক বছরের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক-অর্থ (ডিরেক্টর ফাইন্যান্স) নিয়োগ দেওয়া হয়েছে।

আরএমএম/এমএএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।