ঝিনাইদহের ডিসি আব্দুল্লাহ আল মাসউদকে সরানো হলো

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৪৯ পিএম, ০৭ এপ্রিল ২০২৬
আব্দুল্লাহ আল মাসউদ/ছবি: সংগৃহীত

এক নারী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অডিও ভাইরাল হওয়ার পর সরানো হলো ঝিনাইদহের জেলা প্রশাসক (ডিসি) আব্দুল্লাহ আল মাসউদকে।

তাকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করে মঙ্গলবার (৭ এপ্রিল) প্রজ্ঞাপন জারি করা হয়।

একই সঙ্গে ঝিনাইদহের নতুন জেলা প্রশাসক নিয়োগ পেয়েছেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) মো. নোমান হোসেন। তাকে এ নিয়োগ দিয়ে আলাদা প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

গত ৩ এপ্রিল মাসউদের বিরুদ্ধে ঝিনাইদহ সদরের সদ্য বিদায়ী ইউএনও হোসনে আরার একটি অডিও ভাইরাল হয়। ওই অডিওতে জেলা প্রশাসকের বিরুদ্ধে চরম ক্ষোভ প্রকাশ করেন তিনি।

ছড়িয়ে পড়া অডিওতে হোসনে আরাকে স্থানীয় এক সাংবাদিকের সঙ্গে মোবাইল ফোনে কথা বলতে শোনা যায়। সেখানে তিনি ওই সাংবাদিককে বলেন, জেলা প্রশাসক মাসউদ তাকে টাকাসহ বিভিন্ন অনৈতিক প্রস্তাব দেন। তাতে রাজি না হওয়ায় বিধিবহির্ভূতভাবে বদলি করিয়েছেন।

ইউএনও বলেন, ‘একটা মানুষের যত খারাপ দোষ থাকে সবকিছুই ওনার আছে। মন্ত্রীর পা ছুঁয়ে এসে জামায়াতের গলা ধরেন। ওনার কোনো চরিত্র নাই।’

আরএমএম/একিউএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।