মুগদা থানা পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ২২

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৪১ পিএম, ০৬ মে ২০২৬
মুগদা থানা/ফাইল ছবি

রাজধানীর মুগদা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ২২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৬ মে) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতার ব্যক্তিরা হলেন—মো. ফুরকান (৪১), মো. সাকিব হোসেন (২৮), মো. খোরশেদ আলম (৩৭), মো. হাসান আল সোহান (২৬), মো. আরমান (২১), মো. আনোয়ার হোসেন (৩৫), মো. তানভীর (২২), মো. রাজন, মো. রানা (২৮), মো. নাছির (২৯), অজিত (৩৫), মো. অনিক (১৯), কাগজ ইসলাম (১৯), মো. কবির (২০), মো. জাহিদ (২১), মো. সোহেল রানা (৩৮), মো. বাবুল (৩৫), মো. ইমরান, মোছা. মুক্তা আরা পারভীন (৪৫), মোছা. জারিন তাসনিমা (২১), মো. শিহাব (২১) ও সাহেদ হোসেন শান্ত।

মুগদা থানার বরাত দিয়ে এন এম নাসিরুদ্দিন বলেন, গতকাল মঙ্গলবার (৫ মে) মুগদা থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২২ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলায় দুজন, পুরাতন মামলায় একজন, গ্রেফতারি পরোয়ানা মূলে দুজন ও ডিএমপি অধ্যাদেশ/মোবাইল কোর্টে ১৭ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান ডিএমপির এই কর্মকর্তা।

কেআর/এমএমকে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।