খিলগাঁওয়ে বাসে আগুন
রাজধানীর খিলগাঁওয়ে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত ৯টার দিকে পুরাতন পুলিশ ফাঁড়ির পাশে বিশ্বরোড এলাকায় এ ঘটনা ঘটে।
খিলগাঁও থানার ডিউটি অফিসার পুলিশের এসআই ইফতেখার আলম বাসে অগ্নিসংযোগের বিষয়টি নিশ্চিত করে জানান, রাত ৯টার দিকে তুরাগ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দেয় হরতাল সমর্থকরা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
জেইউ/এআরএস