চট্টগ্রামে মালয়েশিয়ায় পাচারকালে আটক ৪০


প্রকাশিত: ০২:২৮ এএম, ৩১ জানুয়ারি ২০১৫

চট্টগ্রাম নগরীর রিয়াজ উদ্দিন বাজারের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে মালয়েশিয়াগামী ৪০ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত ১০টায় এ অভিযান চালানো হয়।

চট্টগ্রাম কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন সেলিম জানান, অবৈধভাবে সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে দেশের বিভিন্নস্থান এসব ব্যক্তিকে ওই হোটেলে জড়ো করেছিল দালালরা। শুক্রবার গভীর রাতে কোনো এক সময় তাদেরকে পাচারের কথা ছিল।

আটককৃতদের মধ্যে কোনো দালাল আছেন কি-না তা অনুসন্ধান করে দেখা হচ্ছে। পাচারকারী চক্রের মুল হোতাদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান ওসি মহিউদ্দিন সেলিম।

বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।