দারুসসালামে ৪ কেজি সোনাসহ আটক ২
রাজধানীর দারুসসালাম থানা এলাকা থেকে ৪ কেজি সোনাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন, নূরুন্নবী (৩২) ও মিনহাজুল ইসলাম ওরফে মিনহাজ (২৬)।
আটককৃত দুজনের বাড়ি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায়। শুক্রবার রাত দশটার দিকে শেখ ফজিলাতুন্নেসা মুজিব কারিগরি প্রশিক্ষন কেন্দ্রের সামনে থেকে তাদের আটক করে দারুসসালাম থানা পুলিশ।
দারুসসালাম থানার এসআই রায়হানুজ্জামান জাগোনিউজকে সোনা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দারুসসালাম থানাধীন টেকনিক্যাল মোড় এলাকার পাশে পুলিশের চেকপোষ্টে তাদের সন্দেহজনকভাবে আটক করা হয়।
তারা কল্যানপুর থেকে হেটে গাবতলী যাচ্ছিল। এ সময় তল্লাশী চালিয়ে তাদের কাছ থেকে চার কেজি সোনা উদ্ধার করা হয়।
তিনি বলেন, থানার এসআই কামরুল হাসান বাদী হয়ে তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেছে।
জেইউ/এআরএস