রাজধানীতে পুলিশের অভিযানে আটক ২৪
রাজধানীর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াত-শিবিরের ২৪ সদস্যকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত এ অভিযান চালানো হয়। ডিএমপির গণমাধ্যম শাখার সহকারী কমিশনার (এডিসি) সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
জেইউ/বিএ/এমএস