এবার ডিস সংযোগ বিচ্ছিন্ন


প্রকাশিত: ০৮:২০ এএম, ৩১ জানুয়ারি ২০১৫

বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পর এবার বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ের ক্যাবল লাইন সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে। শনিবার সকাল ৯টা ১০ মিনিটে ক্যাবল লাইন সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এর আগে শুক্রবার দিবাগত রাত ২টা ৪২ মিনিটে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা।

এদিকে শনিবার সন্ধ্যা নাগাদ টিএনটি ও অন্যান্য সংযোগ বিচ্ছিন্ন করা হতে পারে বলে সূত্র জানিয়েছে। এর আগে আওয়ামী লীগের কয়েকজন নেতা খালেদা জিয়ার কার্যালয় থেকে সব সংযোগ বিচ্ছিন্ন করে দেয়ার হুমকি দিয়েছিলেন।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার বলেন, গুলশান থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) সোহেল রানা ও ডেসকোর লাইনম্যান মোকসেদ আলী এসে খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের গভীর রাতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছেন।

তবে চেয়ারপারসনের মিডিয়া উইং এর আরেক কর্মকর্তা শায়রুল কবির খান বলেন, এই বিষয়ে আমরা এখনও নিশ্চিত নই। কিন্তু টেলিভিশনে কোনো কিছু দেখা যাচ্ছে না।

# খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

এমএম/বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।