রাজধানীর লক্ষ্মীবাজারে আরএফএল বেস্টবাই আউটলেট


প্রকাশিত: ০৩:৩১ এএম, ০৮ ফেব্রুয়ারি ২০১৫

আরএফএল এর গৃহস্থালী প্লাস্টিক পণ্য ও ইলেকট্রনিক্স সামগ্রী বিক্রয়ের জন্য রাজধানীর ৫৮, সুবাস বোস এভিনিউ লক্ষ্মীবাজারে আরএফএল এর বেস্টবাই আউটলেট চালু করা হয়েছে। সম্প্রতি আরএফএল এর পরিচালক আর এন পল আনুষ্ঠানিকভাবে বেস্টবাই আউটলেট উদ্বোধন করেন।

আরএফএল বেস্টবাই এর এজিএম মো. গিয়াস উদ্দিন বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট ব্র্যান্ড ম্যানেজার মেহেদী হাসান, সেলস ম্যানেজার মিজানুর রহমান এবং ভিজ্যুয়াল মার্চেন্ডাইজার ওমর শরীফসহ আরএফএল সেলস ও মার্কেটিং এর উর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় ব্যবসায়ী এবং গণ্যমাণ্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।

বেস্টবাই এর এজিএম মো. গিয়াস উদ্দিন বিশ্বাস জানান, আরএফএল সবসময় ক্রেতাদের চাহিদার প্রতি মনোযোগ রেখে নিত্যনতুন, রুচিশীল ও সেরা মানের পণ্য প্রস্তুত করে থাকে। বেস্টবাই আউটলেট-এ আরএফএল এর বালতি, জগ, মগ, বোল, চেয়ার, টুল, গ্যাসস্টোভসহ প্রায় ৩০০০ গৃহস্থালী প্লাস্টিক পণ্য পাওয়া যাবে।

এছাড়াও ভিশন ব্র্যান্ডের এলইডি টিভি, মাইক্রোওয়েভ ওভেন, ইন্ডাকশন কুকারসহ বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্য পাওয়া যাবে। তিনি আরও জানান, ঢাকার বাইরে সারাদেশে বেস্টবাই আউটলেট বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে।

উল্লেখ্য রাজধানীর ওয়ারী, মালিবাগ-চৌধুরীপাড়া, মৌচাক, শেওড়াপাড়া, যাত্রাবাড়ী, সাভার, পোস্তগোলা, নবাবপুর, টঙ্গী, বসুন্ধরা-বারিধারা, সূত্রাপুর, লালবাগ, আজিমপুর, মিরপুর, আদাবর, মুগদা, রামপুরা, বাড্ডা, জিগাতলা, ফার্মগেট, রায়ের বাজার এবং ঢাকার বাইরে গাজীপুর, নারায়গঞ্জ, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম, সিরাজগঞ্জ, টাঙ্গাইলসহ বিভিন্ন স্থানে আরও ৫১টি ‘আরএফএল বেস্ট বাই আউটলেট’ চালু রয়েছে।

বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।