সারাদেশে ২৬৩ প্লাটুন বিজিবি মোতায়েন
আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা ও মহাসড়কের যান চলাচল নির্বিঘ্ন করতে রোববার রাজধানীসহ সারাদেশে ২৬৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মোহসিন রেজা।
তিনি জাগোনিউজকে বলেন, শুধু রাজধানীর নিরাপত্তার জন্য শনিবার সন্ধ্যা ৬টা হতে রোববার সকাল ৬টা পর্যন্ত ১৬ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন রাখা হয়েছিল।
তবে বিশেষ পরিস্থিতি মোকাবেলার জন্য রোববার সকাল হতে ৬ প্লাটুন বিজিবি সদস্য ঢাকা শহরে মোতায়েনের জন্য প্রস্তুত থাকবে।
অন্যদিকে ঢাকার বাইরে রোববার সকাল ৬টা হতে ২৪ ঘন্টার জন্য দেশের বিভিন্ন স্থানে আইন-শৃঙ্খলা রক্ষার্থে ১৪৩ প্লাটুন মোতায়েন করা হয়েছে। এর মধ্যে মহাসড়কের নিরাপত্তার দায়িত্বে ১০৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
জরুরি প্রয়েোজনে সারাদেশে মোতায়েনের জন্য আরও ৬০ প্লাটুন বিজিবি সদস্য প্রস্তুত থাকবে বলে জানান মোহসিন রেজা।
জেইউ/বিএ/এমএস