জেএমবির ৫ জঙ্গিকে আটকের দাবি র‌্যাবের


প্রকাশিত: ০৪:৩২ এএম, ১৭ নভেম্বর ২০১৬

রাজধানীর উত্তরা ও আদাবর এলাকা থেকে জেএমবির সারওয়ার-তামিম গ্রুপের পাঁচজনকে আটক করেছে বলে জানিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

গ্রেফতারকৃতদের মধ্যে প্রশিক্ষক, বিস্ফোরক বিশেষজ্ঞ এবং অর্থ সমন্বয়কারী রয়েছে বলে দাবি করেছে র‌্যাব।

তবে কখন-কোথা থেকে তাদের আটক করা হয়েছে- সে বিষয়ে কিছু জানা যায়নি।

র‌্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমদু খান জাগো নিউজকে বলেন, আটকের সময় তাদের কাছ থেকে বিস্ফোরক তৈরির সরঞ্জামাদি ও অস্ত্র, গোলা বারুদ উদ্ধার করা হয়েছে।

দুপুর ১২টায় রাজধানীর কারওয়ান বাজারে লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

জেইউ/এনএফ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।