প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুর্ঘটনায় নিহত ২
রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে প্রাইভেটকার ও মোটরসাইকেলের সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) রমজান আলী।
তিনি বলেন, নিহতদের একজন প্রাইভেটকারের চালক ও অপরজন মোটরসাইকেলের আরোহী।
জেইউ/বিএ/আরআইপি