বুধবার গুলশান কার্যালয়ে কোকো`র চেহলাম


প্রকাশিত: ০৫:৩৪ পিএম, ০৩ মার্চ ২০১৫

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বুধবার গুলশানে নিজ কার্যালয়ে ছেলে আরাফাত রহমান কোকোর চেহলাম আয়োজন করেছেন।  

খালেদার প্রেসসচিব মারুফ কামাল খান এই অনুষ্ঠানের কথা সাংবাদিকদের জানিয়েছেন।

খালেদার সঙ্গে দুই মাস ধরে ওই কার্যালয়ে অবস্থানরত মারুফ কামাল মঙ্গলবার রাতে সাংবাদিকদের জানান, বুধবার সকাল থেকে কুরআনখানি অনুষ্ঠিত হবে। এরপর বাদ আসর দোয়া মাহফিল হবে।

খালেদা জিয়া সারাদেশে দলের নেতা-কর্মী ও দেশবাসীর প্রতি আরাফাতের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করার আহ্বান জানিয়েছেন বলেও প্রেসসচিব জানান।

মুদ্রা পাচারের মামলায় দণ্ড নিয়ে মালয়েশিয়ায় পালিয়ে থাকার মধ্যে গত ২৪ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান আরাফাত।

আরাফাতকে বনানী কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুর দিন থেকে গুলশান কার্যালয়ে প্রতিদিন কুরআনখানি ও দোয়া মাহফিল হচ্ছে।

এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।