রিজেন্ট এয়ারলাইন্সের বিমান থেকে ১৬০টি সোনার বার আটক


প্রকাশিত: ০৬:৩০ পিএম, ০৩ মার্চ ২০১৫

রিজেন্ট এয়ারলাইন্সের সিঙ্গাপুর থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করা একটি ফ্লাইট (ফ্লাইট নং. ০৭৮৫) থেকে ১৯ কেজি ওজনের ১৬০টি সোনার বার উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাত ১০টার দিকে এই সোনা উদ্ধার করে কাস্টমস হাউজ।

কাস্টমসের সহকারী কমিশনার রিয়াজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, ফ্লাইটটির শৌচাগার থেকে পরিত্যক্ত অবস্থায় এই সোনার বারগুলো উদ্ধার করা হয়।

এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে তাৎক্ষণিকভাবে চিহ্নিত করা না গেলেও তদন্ত চলছে বলে জানান রিয়াজুল ইসলাম।

জেইউ/এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।