প্রধানমন্ত্রীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন মেয়র আনিসুল হক
গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইংরেজি নববর্ষের প্রথম ফুলেল শুভেচ্ছা জানালেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক।
রোববার সকালে মেয়র আনিসুল হক প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে গণভবনে যান।
ঢাকা মহানগরীর বাসিন্দাদের পক্ষ থেকে সর্বপ্রথম প্রধানমন্ত্রীকে ইংরেজি নববর্ষের ফুলেল শুভেচ্ছা জানান তিনি। এরপর প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরীর নেতৃত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা শেখ হাসিনাকে ফুলেল শুভেচ্ছা জানান।
প্রধানমন্ত্রী সকালে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন শেষে গণভবনে পৌঁছে সর্বপ্রথম ঢাকা উত্তরের মেয়রের শুভেচ্ছা গ্রহণ করেন এবং মেয়রের মাধ্যমে ঢাকা মহানগরীর বাসিন্দাদের নববর্ষের শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন।
এমএসএস/জেএইচ/জেআইএম