তেজগাঁওয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই


প্রকাশিত: ০৪:৪৭ এএম, ২৮ মার্চ ২০১৫

রাজধানীর তেজগাঁওয়ে মো. রিপন (২৭) নামে এক সবজি ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে দেড় লাখ টাকা লুটে নিয়েছে ছিনতাইকারীরা। শনিবার সকালে এ ঘটনা ঘটে।

পরে তাকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা ভর্তি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতাল ক্যাম্প পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস।

আহত রিপন জানান, সকালে কারওয়ানবাজারে সবজি কিনতে বাসা থেকে বের হয়ে একটি পিকআপে উঠেন তিনি। পিকআপে আরও তিনজন ছিল। তারা হঠাৎ ছুরি দিয়ে আঘাত করে এবং সঙ্গে থাকা ১ লাখ ৪০ হাজার টাকা নিয়ে যায়।

পরে তারা আমাকে কারওয়ানবাজারের সামনের রাস্তায় ফেলে যায় এরপর স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।

রিপন আরও জানান, মিরপুরে সবজির ব্যবসা করেন তিনি। বাড়ি মিরপুর-১০ আল হেলাল হাসপাতালের পাশে।

জেইউ/বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।