গুলিস্তানে বাস-ট্রাক সংঘর্ষে আহত ৫
রাজধানীর গুলিস্তানের জেনারেল পোস্ট অফিসের (জিপিও) পাশে জিরো পয়েন্টের সামনে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ পাঁচজন আহত হয়েছেন। রোববার ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন মাকসুদা বেগম (৪০), নজরুল ইসলাম (৪৫), তাহমিনা আক্তার (৩৫), ফিরোজা বেগম (৪৫) ও এঞ্জেল (০৩)। বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম।
তিনি জানান, সকালে গাজীপুরগামী স্কাইলাইনের একটি বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে এরা আহত হন। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় বাস ও ট্রাকটিকে আটক করা হয়েছে। তবে বাস ও ট্রাকের চালক চালক পালিয়ে গেছেন বলেও জানান তিনি।
বিএ/এমএস