ঢাকা আসছেন সিআইটিআই’র শীর্ষ কর্মকর্তারা


প্রকাশিত: ০২:১৬ পিএম, ৩১ মার্চ ২০১৫

দক্ষিণপূর্ব এশিয়ার দেশসমূহের সংগঠন আসিয়ানে সিআইটআই’র বাণিজ্য প্রধান এবং সিঙ্গাপুর বিষয়ক সিআইটিআই কান্ট্রি কর্মকর্তা মিখায়েল জিঙ্ক দু’দিনের সরকারি সফরে বুধবার ঢাকা আসছেন। মঙ্গলবার সিআইটিআই’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।

আসিয়ানের ট্রেজারি এবং ট্রেড স্যলুশনের প্রধান এবং ভারত, বাংলাদেশ ও শ্রীলংকা বিষয়ক কান্ট্রি রিস্ক ম্যানেজার মনিশ কুমার তার সফরসঙ্গী হিসেবে আসছেন।

তারা ঢাকায় অবস্থানকালে সিনিয়র সিআইটিআই কর্মকর্তা গুরুত্বপূর্ণ ক্লায়েন্ট, সিনিয়র সরকারি কর্মকর্তাদের সঙ্গে পৃথক বৈঠক করবেন। এছাড়া বাংলাদেশে সিআইটিআই’র প্রবৃদ্ধি পর্যালোচনা এবং চট্টগ্রামে সিআইটিআই’র কর্মকাণ্ড পরিদর্শন করবেন তারা।

২৭ বছর বয়স্ক সিআইটিআই’র কর্মকর্তা মিখায়েল জিঙ্ক সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, ভিয়েতনাম, থাইল্যান্ড, বাংলাদেশ ও শ্রীলংকাসহ আসিয়ানে সিআইটিআই’র ব্যবসা তদারকি করেন। ২০১২ সালের ফেব্রুয়ারি মাসে তিনি এ পদে নিয়োগ পান।

মেলভ্যন লো আসিয়ান সদস্য দেশগুলোতে সিঙ্গাপুরভিত্তিক কৌশলগত নির্দেশনা, পণ্যের মান উন্নয়ন এবং ক্যাশ ম্যানেজমেন্টের ও ট্রেড ফাইন্যান্সের ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন।

আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।