এইচএসসি পরীক্ষার নিরাপত্তায় ১৪০ প্লাটুন বিজিবি মোতায়েন


প্রকাশিত: ০৬:৫৭ পিএম, ৩১ মার্চ ২০১৫

অনির্দিষ্টকালের জন্য চলমান অবরোধ ও বৃহস্পতিবার নতুন করে ডাকা ২৪ ঘণ্টা হরতালের মধ্যে শুরু হতে যাওয়া এইচএসসি পরীক্ষার নিরাপত্তার জন্য ১৪০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার রাতে বিজিবি মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেন বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ মুহসিন রেজা।

তিনি জানান, ১ এপ্রিল এইচএসসি পরীক্ষায় নিরাপত্তার জন্য ১৪০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এরমধ্যে ঢাকা শহরে ১৬ প্লাটুন বিজিবি সদস্য এবং ঢাকার বাইরে দেশের বিভিন্ন স্থানে ১২৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে।

এ ছাড়া দেশের আইনশৃঙ্খলা রক্ষার্থে মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত ১০ প্লাটুন বিজিবি সদস্য ঢাকা শহরে মোতায়েন থাকবে। ঢাকার বাইরে বুধবার সকাল থেকে ২৪ ঘন্টার জন্য দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষার্থে ৬৭ প্লাটুন এবং মহাসড়কের নিরাপত্তার দায়িত্বে ১০১ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে। আরও ৬৯ প্লাটুন বিজিবি সদস্য সারা দেশে মোতায়েনের জন্য প্রস্তুত থাকবে।

এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।