যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মা ও দুই শিশু আহত


প্রকাশিত: ০৩:১১ এএম, ০১ এপ্রিল ২০১৫

রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুরে মঙ্গলবার সন্ধ্যায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মা ও দুই শিশু আহত হয়েছে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল নিয়ে আসে।

আহতরা হলেন- মা রুনা (৩০) এবং তার দুই শিশু সন্তান রিনা (১৪) ও ময়না (৬)। তারা যাত্রাবাড়ীর কাজলায় সিএনজি পাম্প এলাকায় থাকেন বলে জানিয়েছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক ক্যাম্প পুলিশের সহকারী উপ পরিদর্শক সেন্টু চন্দ্র দাস। তিনি জানান, আহত শিশু রিনার বাবা-মা বাকপ্রতিবন্ধী। মঙ্গলবার সন্ধ্যায় ধলপুর এলাকায় ছোট ছেলে রিপনকে আটকে রাখা হয়েছে এমন সংবাদ পেয়ে সেখানে ছুটে যান মা রুনা ও দুই মেয়ে। ঘটনাস্থলে যেতেই কয়েকজন দুর্বৃত্ত এলোপাথাড়ি ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। এসময় তাদের ছুরিকাঘাতে মা রুনাসহ ওই দুই শিশু সন্তান আহত হয়।

জেইউ/আরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।