প্রশাসনিক পরিভাষার গ্রন্থ প্রকাশ
পকেট সাইজ ‘সরকারি কাজে ব্যবহারিক বাংলা’ ও ‘প্রশাসনিক পরিভাষা ২০১৫’ শীর্ষক দু’টি গ্রন্থ সংকলনের মোড়ক উন্মোচন করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এ গ্রন্থ দু’টির মোড়ক উন্মোচন করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক।
প্রমিত ভাষারীতি সম্পর্কে কর্মকর্তাগণকে অবহিত করার মাধ্যমে সরকারি কাজে ভাষার শুদ্ধতা নিশ্চিত করার উদ্দেশ্যে বাংলা একাডেমির প্রমিত বানান রীতি অনুসরণে এ গ্রন্থ দু’টি সংকলিত হয়েছে।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি সংস্থার প্রত্যাহিক কাজে এ গ্রন্থদ্বয় সহায়ক হবে।
এ সময় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরীসহ মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বিএ/আরআইপি