মোহাম্মদ হানিফের ৭১তম জন্মদিন আজ
ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম মেয়র মোহাম্মদ হানিফের ৭১তম জন্মদিন আজ। ১৯৪৪ সালে ঢাকার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে এদিন জন্মগ্রহণ করেন তিনি। পিতা আবদুল আজিজ ও মা মুন্নি বেগমের পরিবারে মোহাম্মদ হানিফ ছিলেন সবার ছোট।
মোহাম্মদ হানিফ ১৯৬৭ সালে ঢাকার প্রখ্যাত পঞ্চায়েত কমিটির সভাপতি মাজেদ সরদারের কন্যা ফাতেমা খাতুনের সঙ্গে পরিণয়সূত্রে আবদ্ধ হন। তার ১ ছেলে ও ২ মেয়ে রয়েছেন।
২০০৬ সালের ৮ ফেব্রুয়ারি মুক্তাঙ্গনে এক সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় হৃদরোগে আক্রান্ত হন তিনি। পরে একই বছরের ২৮ নভেম্বর তিনি মারা যান।
তার জন্মদিন উপলক্ষে মেয়র মোহাম্মদ হানিফ মেমোরিয়াল ফাউন্ডেশন কবর জিয়ারত, মিলাদ মাহফিল, গরিব ও দুস্থদের মধ্যে খাদ্য বিতরণের আয়োজন করেছে।
বিএ/এমএস