রায় শোনানো হয়েছে কামারুজ্জামানকে


প্রকাশিত: ১২:২৪ পিএম, ০৮ এপ্রিল ২০১৫

মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মোহাম্মদ কামারুজ্জামানকে রায় পড়ে শোনানো হয়েছে। এর আগে বুধবার সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে রায়ের কপিটি কারাগারে এসে পৌঁছায়। এছাড়া বিকেল পৌঁনে ৫টায় সুপ্রিমকোর্ট থেকে ট্রাইব্যুনালে পৌঁছায় রায়ের কপিটি।

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম জানান, রায় পৌঁছানোর পর আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন’ ১৯৭৩ এর ২০(৩) ধারা অনুসারে সরকার কার্যকরের ব্যবস্থা নেবে। সরকারের পক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্তে ফাঁসির দিনক্ষণ ঠিক হবে বলেও জানান তিনি।

জেইউ/এএইচ/বিএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।