আচরণবিধি লঙ্ঘনে ব্যক্তি বিশেষে ছাড় নয় : ইসি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৩৯ পিএম, ০৮ এপ্রিল ২০১৫

নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ বলেছেন, আচরণবিধি মেনে প্রচারণায় অংশ নেওয়ার জন্যে সবাইকে অনুরোধ করা হচ্ছে। আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে ব্যবস্থা নিতে রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশও দেওয়া হয়েছে। সেক্ষেত্রে কোনো ব্যক্তি বিশেষের জন্য ছাড় দেওয়া হবে না।

চট্টগ্রামে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের নির্বাচনী বৈঠকে অংশ নেওয়ার বিষয়ে সোমবার কমিশনারের কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কথা বলেন তিনি ।

মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ সমমর্যাদার ব্যক্তিদের নির্দলীয় এ নির্বাচনে প্রচারণায় অংশ নেওয়া বা সরকারি সুবিধাভোগীদের সরকারি যান, প্রচারযন্ত্র ব্যবহারে নিষেধাজ্ঞা রয়েছে। চট্টগ্রামে প্রার্থীর পক্ষে মন্ত্রীর অংশ  নেওয়ায় ব্যবস্থা নিতে করণীয় নির্ধারণে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা ইসির নির্দেশনাও চেয়েছেন।

এ বিষয়ে শাহনেওয়াজ বলেন, সুন্দরভাবে রিটার্নিং অফিসাররা এ পর্যন্ত ব্যবস্থা নিয়েছেন। কোনো ব্যক্তি বিশেষের প্রতি খেয়াল না রেখে যারা আচরণবিধি লঙ্ঘন করছেন তাদের সবার প্রতি খেয়াল রাখার নির্দেশ  দেওয়া হয়েছে।

বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।