ফাঁসি কার্যকরে সরকারের নির্দেশনা জারি


প্রকাশিত: ১২:৫৫ পিএম, ০৮ এপ্রিল ২০১৫

জামায়াত নেতা মোহাম্মদ কামারুজ্জামানের ফাঁসি কার্যকরে নির্দেশ দিয়েছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বুধবার দুপুরে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, ‘বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ প্রদত্ত রায়টি অদ্যই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাওয়া যায়। উক্ত রায়ে আসামি মোহাম্মদ কামরুজ্জামানকে মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গত (এর আগের) রায়ে মৃত্যুদণ্ড বহাল রাখেন। এমতাবস্থায় কারাবিধি এবং International Crimes Tribunal আইন ১৯৭৩ এর ২০(৩) উপধারা অনুযায়ী উক্ত মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করার ক্ষমতা সরকারকে দিয়েছে। সেহেতু উক্ত দণ্ডাদেশ কার্যকরকরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দিচ্ছে।’

এ বিষয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, আদালতের নির্দেশ অনুসারে ফাঁসির রায় কার্যকর করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এখন কারা কর্তৃপক্ষ আদালতের আদেশ অনুসারে তাদের সকল কার্যক্রম সম্পন্ন করবে।

জেইউ/এএইচ/বিএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।