বাটায় ১০ শতাংশ ছাড় বাংলালিংক গ্রাহকদের জন্য
দেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন অপারেটর বাংলালিংক তার সকল গ্রাহকের জন্য বাটায় ১০ ভাগ ছাড়ে কেনাকাটার সুযোগ নিয়ে এসেছে। রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে বাটায় এই ছাড় ২৬ জুন শুরু হয়ে চলবে ঈদ পর্যন্ত। প্রথমবারের মতো তারা এ ধরনের সুযোগ দিচ্ছে।
রাজধানীর গুলশানে বাংলালিংকের প্রধান কার্যালয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলালিংকের মার্কেটিং সিনিয়র ডিরেক্টর সোলায়মান আলম। এ সময় বাংলালিংকের হেড অব ম্যাস্ মার্কেট, লয়াল্টি অ্যান্ড পার্টনারশিপ অ্যান্ড কাস্টমার বেজ ম্যানেজমেন্ট মাহবুবুল আলম উপস্থিত থেকে বাংলালিংকের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। অন্যদিকে বাটা সু কোম্পানির রিটেইল ম্যানেজার শিন কি লি এবং অ্যাডভার্টাইজিং অ্যান্ড প্রমোশন ম্যানেজার রাজিব জাহান ফেরদৌস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বাংলালিংকের চিফ এক্সজুকেটিভ অফিসার যিয়াদ সাতারা অনুষ্ঠানে বলেন, নিত্য নতুন সুযোগ-সুবিধা উদ্ভাবন এবং সমাধান দিতে বাংলালিংক সব সময় গ্রাহকদের আরও কাছে থাকার চেষ্টা করে। বাংলালিংকের এই নতুন প্রচার গ্রাহকদের জন্য একটি আরামদায়ক রমজান এবং আনন্দিত ঈদ উদযাপনে সাহায্য করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
নেদারল্যান্ডস ভিত্তিক ভিমপেলকম লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান বাংলালিংক বর্তমানে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন অপারেটর। বর্তমানে বাংলালিংকের ৩ কোটিরও বেশি গ্রাহক রয়েছে।
টিআই