এসএসসির ফল পরিবর্তনের ‘গ্যারান্টিদাতা’ চার হ্যাকার গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:০২ এএম, ২০ ফেব্রুয়ারি ২০১৯
ফাইল ছবি

রাজধানীর মতিঝিল থেকে কম্পিউটার হ্যাকিংয়ের সাথে সম্পৃক্ত চারজনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেফতার চারজন এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র তৈরি করে বিক্রি ও শিক্ষাবোর্ডের সার্ভার হ্যাক করে ফল পরিবর্তনের নিশ্চয়তা দিত বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ডিবি উত্তরের একটি দল তাদের গ্রেফতার করে। ডিবি উত্তর বিভাগের উপ-কমিশনার (ডিসি) মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ল্যাপটপ, স্মার্টফোন ও চলমান এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র জব্দ করা হয়েছে। হ্যাকাররা এসব প্রশ্নপত্র বিক্রি করে এসএসসির ফল পরিবর্তনের নিশ্চয়তা দিয়ে টাকা আদায় করত।

এ বিষয়ে বিস্তারিত জানাতে দুপুরে সংবাদ সম্মেলন করবে পুলিশ।

এআর/আরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।