মিয়ানমারে ভূমিকম্প, কাঁপলো ঢাকা-চট্টগ্রামও

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৩৪ এএম, ০৮ অক্টোবর ২০২১

রাজধানী ঢাকা, চট্টগ্রাম, সিলেটসহ দেশের বিভিন্ন এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (৭ অক্টোবর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে এ কম্পন অনুভূত হয়।

৫.৬ মাত্রার এ ভূমিকম্পের উৎপত্তিস্থল মিয়ানমারে। দেশটির মনওয়া থেকে ৪৭ কিলোমিটার দূরে ভূপৃষ্ঠের ১১৪ কিলোমিটার গভীরে এ কম্পনের সৃষ্টি হয়।

ইউএস জিওলজিক্যাল সার্ভের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঢাকা থেকে ভূমিকম্পের উৎপত্তিস্থলের দূরত্ব ৪৭৭ কিলোমিটার।

তাৎক্ষণিকভাবে দেশের কোথাও এ ভূমিকম্পের ফলে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এমএইচআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।