আসছে বাপ্পার নতুন অ্যালবাম বোকাঘুড়ি


প্রকাশিত: ১১:৪১ এএম, ২৮ মার্চ ২০১৬

জনপ্রিয় সংগীত তারকা বাপ্পা মজুমদার আগামী বৈশাখে তার নতুন অ্যালবাম নিয়ে আসছেন। এর নাম রাখা হয়েছে ‘বোকাঘুড়ি’। নিজের সুর-সংগীত আয়োজনে বাপ্পা তার এবারের অ্যালবামটি সাজিয়েছেন ছয়টি ভিন্ন গানের সমন্বয়ে।

এ প্রসঙ্গে বাপ্পা মজুমদার বলেন, ‘আমার সর্বশেষ অ্যালবাম প্রকাশ পায় ‘বেনানন্দ’। এটি ওস্তাদ সঞ্জীব চৌধুরীর জন্মদিনে তাকে উৎসর্গ করেছিলাম। আগামী বৈশাখে ‘বোকাঘুড়ি’ নামের অ্যালবামটি শ্রোতাদের হাতে পৌঁছাবে। সেখানে রোমান্টিক ধাঁচের গান দিয়ে অ্যালবামটি সাজানো হলেও শ্রোতারা গানে ভিন্নতা পাবেন। আশা করছি অ্যালবামের গানগুলো সকলের কাছে ভালো লাগবে।’

‘বোকাঘুড়ি’ অ্যালবামটি বাজারে আসছে প্রযোজনা প্রতিষ্ঠান উইন্ডার ব্যানারে।

এনই/এলএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।