আজকের এই দিনে : ৩০ মার্চ ২০১৬


প্রকাশিত: ০২:০১ এএম, ৩০ মার্চ ২০১৬

১১৮০ খ্রিস্টাব্দের এই দিনে আব্বাসীয় খেলাফতের পতন যুগে আবুল আব্বাস আহমদ নাসেরের বাগদাদের খেলাফত লাভ।

১২৮২ খ্রিস্টাব্দের এই দিনে সিসিলি থেকে ফরাসিদের বহিষ্কার।

১৮১২ খ্রিস্টাব্দের এই দিনে কলকাতায় এথেনিয়াম থিয়েটার নামে রঙ্গমঞ্চ খোলা হয়।

১৮৪৪ খ্রিস্টাব্দের এই দিনে ফরাসি কবি পল ভেরলেনের জন্ম।

১৮৫৩ খ্রিস্টাব্দের এই দিনে ওলন্দাজ চিত্রশিল্পী ভ্যান গগের জন্ম।

১৮৬৭ খ্রিস্টাব্দের এই দিনে রাশিয়ার কাছ থেকে আমেরিকার আলাস্কা খরিদ।

১৮৭০ খ্রিস্টাব্দের এই দিনে ‘বসুমতী’র সম্পাদক ও লেখক সুরেন্দ্রনাথ সমাজপতির জন্ম।

১৮৯১ খ্রিস্টাব্দের এই দিনে যুক্তরাষ্ট্রের প্রকৌশলী এবং যন্ত্র নির্মাতা আর্থার উইলিয়াম সিডনি হ্যাংরিটন জন্মগ্রহণ করেন।

১৮৯৯ খ্রিস্টাব্দের এই দিনে সাহিত্যিক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের জন্ম।

১৯১৯ খ্রিস্টাব্দের এই দিনে কবি সিকান্দার আবু জাফরের জন্ম।

১৯৩০ খ্রিস্টাব্দের এই দিনে চীনে বামপন্থী চীনা সাহিত্যিক সংঘ প্রতিষ্ঠিত হয়।

১৯৪৮ খ্রিস্টাব্দের এই দিনে ইরানের অন্যতম শ্রেষ্ঠ জ্ঞান তাপস এবং সংগ্রামী আলেম আয়াতুল্লাহিল উজমা স্যাইয়েদ হোসেইন তাবাতায়ী বুরোজার্দি ইন্তেকাল করেন।

১৯৫৭ খ্রিস্টাব্দের এই দিনে শিশুসাহিত্যিক দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের মৃত্যু।

১৯৬৫ খ্রিস্টাব্দের এই দিনে কথাশিল্পী সতীনাথ ভাদুড়ীর মৃত্যু।

১৯৭১ খ্রিস্টাব্দের এই দিনে শিক্ষাবিদ জ্যোতির্ময় গুহ ঠাকুরতা শহীদ হন।

১৯৮১ খ্রিস্টাব্দের এই দিনে ওয়াশিংটন ডিসিতে হোটেল হিলটনের বাইরে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান গুলিবিদ্ধ হন।

১৯৯২ খ্রিস্টাব্দের এই দিনে সত্যজিৎ রায় অস্কার পুরস্কার ‘মাস্টার অব ফিল্ম মেকার’ লাভ করেন।

১৯৯৬ খ্রিস্টাব্দের এই দিনে বিএনপি সরকারের প্রথম সাংবিধানিক তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের মধ্য দিয়ে পদত্যাগ।

এইচআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।