নারী নির্যাতনকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান
ঐক্যবন্ধ হয়ে নারী নির্যাতনকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। বুধবার জাতীয় প্রেসক্লাবের সমানে আয়োজিত এক প্রতীকী অনশনে তিনি এ আহ্বান জানান।
বাংলাদেশ কমিউনিস্ট পার্টি- নারী সেল এ প্রতীকী অনশনের আয়োজন করে।
প্রতিনিয়ত নারী নির্যাতনের বিভৎসতা বৃদ্ধি পাচ্ছে বলে উল্লেখ করে মুজাহিদুল ইসলাম বলেন, স্বাধীনতার পর নারী মুক্তির কথা চিন্তা করা হলেও দিন দিন নারীদের নিরাপত্তা কমে আসছে। প্রতিদিনই দেশের কোথাও না কোথাও নারীরা নির্যাতনের শিকার হচ্ছেন। বিশেষ করে ধর্ষণ করে হত্যার মাত্রা এখন বেড়ে গেছে। নির্যাতনের বিভৎসতা এমনভাবে বেড়ে গেছে যে ৭১-এর নারী ধর্ষণের স্টাইলকেও হার মানাচ্ছে।
তিনি বলেন, সোহাগী জাহান তনু হত্যার প্রতিবাদে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তা না হলে নির্যাহতনকারীরা আরো শক্তিশালী হবে।
প্রতীকী অনশনে আরো বক্তব্য রাখেন সিপিবি নারী সেলের নেত্রী জলি তালুকদার, অধ্যাপক বদিউর রহমান, উদিচির শিল্প সুরাইয়া পরভীন, নারী নেত্রী লুনা নূর প্রমুখ।
এএস/এআরএস/এবিএস